রুজি বৃদ্ধির ইসলামিক আমল








রিজিক বৃদ্ধির জন্য একটি তাসবিহ আমল রয়েছে, যা প্রত্যহ সুবহে সাদিকের সময়ে ১০০ বার পাঠের মাধ্যমে আয়ে বরকত পাওয়া যায়। তাসবিহটি হলো, 'সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম, আস্তাগফিরুল্লাহ। ' রিজিক বৃদ্ধি করতে চাইলে আল্লাহর ইবাদতকে প্রাধান্য দিতে হবে। ব্যস্ততাকে পেছনে ফেলে আল্লাহর ইবাদতে নিজকে সঁপে দিতে হবে

রিজিকের পেছনে নয়, যিনি রিজিক প্রদান করেন সেই রাজ্জাকের দেওয়া নিয়মে ছুটতে হবে। হালাল উপায়ে উপার্জন করতে হবে। তাহাজ্জুদ নামাজসহ সর্বদা রিজিক বৃদ্ধির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহ বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি ঝামেলামুক্ত হও, আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দারিদ্র্য ঘুচিয়ে দেব। আর যদি তা না করো, তবে তোমার হাত ব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব দূর করে দেব না।’ তিরমিজি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.