বৈধ বিষয়ে অসম্ভবকে সম্ভব করার দোআঃ

 বৈধ বিষয়ে অসম্ভবকে সম্ভব করার দোআঃ



আমাদের প্রত্যেকের জীবনেই এমন অনেক বৈধ চাওয়া আছে, যা পাচ্ছি না চাই, কিন্তু কিভাবে পাব, কোন পথে গেলে পাব, জানি না
অথবা আপনি এমন কোন সমস্যার মাঝে ডুবে আছেন যা কাউকে বলতে পারছেন না, আবার সমস্যা থেকে বেরুনোর বা মুক্তির পথও খুজে পাচ্ছেন না হতে পারে তা একান্ত ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক অথবা পেশাগত অথবা আপনার কোন কাজ আটকে আছে
বিদেশে উচ্চশিক্ষা, চাকুরী, ব্যবসা, বা ট্যুরিষ্ট ভিসার জন্য আবেদন করেছেন, অথচ ভিসা দিচ্ছে না
পরীক্ষা দিয়েছেন অথচ চাকুরীতে নিয়োগ হচ্ছে না
অথবা চাকুরীতে আপনার প্রাপ্য প্রমোশন আটকে আছে
অথবা কাউকে বিয়ের উদ্দেশ্যে ভালবাসেন, অথচ তাকে জীবন সঙ্গী করে পাচ্ছেন না এমন সময়ে কি করবেন? ‍
যিনি দেওয়ার মালিক, তার কাছে ফিরে যাবেন
পাচ ওয়াক্ত নামায যথা সময়ে আদায় করবেন সম্ভব হলে তাহাজ্জুদ নামায পড়ে আল্লাহর কাছে তওবা করে কাঁদবেন
আর তাহাজ্জুদ নামাযের পর ১০০ বার ইস্তেগফার (আসতাগফিরুল্লাহা) পড়বেন অতপর ১০০ বার যে কোন দরুদ শরীফ পড়বেন
তারপর এই দোয়া ১০০/৩০০/৫০০/ অথবা হাজার বার পড়বেন তবে নিয়মিত একটি নির্দিষ্ট সংখ্যায় পড়বেন
তারপর আবার ১০০ বার দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোআ করবেন প্রথমে এই আমলের সমস্ত সওয়াব নবী করীম (সা) এর উপর তাঁর পবিত্র আহলে বাইত, সাহাবায়ে কিরাম, সকল ওলী আল্লাহ, মুমিন মুসলমান যারা কবর বাসী হয়েগেছেন আপনার পরিবারের, বংশের পূর্বপুরুষ যারা কবরবাসী হয়েছেন, তাদের রুহে এর সওয়াব বখশিয়ে দিবেন
তারপর আপনার কাঙ্খিত বিষয় পাওয়ার জন্যে আল্লাহর সাহায্য কামনা করবেন
এভাবে দোয়া আমল করতে থাকলে ৪০ দিনের মধ্যে অথবা স্বল্প সময়ের মধ্যে আপনার কাঙ্খিত বিষয় লাভ করবেন
যদি আপনি আপনার কাঙ্খিত বিষয় লাভ না করেন, তবে নিশ্চয় এর চেয়ে ভাল কোন বিষয় আপনি লাভ করবেন কেননা, আমরা যা চাই, সবসময় তা আমাদের জন্য কল্যাণকর নাও হতে পারে তাই আল্লাহ আপনাকে তার চেয়ে উৎকৃষ্ট কিছু দান করবেন এটি পরীক্ষিত

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.